চকরিয়ায় ডাকাতি-ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্র উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে

2026-08-29T16:18:07+00:00
2026-08-29T16:18:07+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চকরিয়ায় ডাকাতি-ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম 
সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে গতকাল ২৮ আগস্ট দুপুরে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণ কোনাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জিসান চকরিয়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট গভীর রাতে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় একটি বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি গ্রিল কাটার, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, “চকরিয়া এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে চকরিয়া থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় গ্রেফতারকৃত জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: