খাদ্যের মজুদ ও নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্যের মজুদ যাতে পর্যাপ্ত থাকে এবং যেকোনো সংকট দেখা দিলে তা মোকাবিলা করা

2026-08-29T15:25:43+00:00
2026-08-29T15:25:43+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খাদ্যের মজুদ ও নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম 
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্যের মজুদ যাতে পর্যাপ্ত থাকে এবং যেকোনো সংকট দেখা দিলে তা মোকাবিলা করা যায়, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। খাদ্যের মজুদ নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সরবরাহ করাই বর্তমানে মূল চ্যালেঞ্জ।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ ইনস্টিটিউট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ও ধানকোড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যের মজুদ যাতে যথেষ্ট থাকে, যেকোনো সংকট এলে যেন আমরা তা সামাল দিতে পারি, সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি। অর্থাৎ খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ। আমি আশা করি, এই চ্যালেঞ্জ আমি মোকাবিলা করতে পারব।’

তিনি আরও বলেন, ‘খাদ্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। সেই নিরাপদ খাদ্য যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং খাদ্যের নিশ্চয়তা থাকে, সেদিকে লক্ষ্য রেখে কাজ করার চেষ্টা করব।’

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘আমি চেষ্টা করব দায়িত্বটি সঠিকভাবে পালন করতে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করব। বিগত দিনে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিলাম, তখনও আমার সমস্ত মেধা দিয়ে কাজ করার চেষ্টা করেছি।’

নতুন দায়িত্ব পাওয়ায় নিজের নির্বাচনী এলাকার মানুষও খুশি হয়েছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।




Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: