সরকার ভুল পথে গেলে শুধু বিএনপি নয়, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ: সারজিস

লক্ষ্মীপুর সংবাদদাতা

রাজনীতি

সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি নয়, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির

2026-08-28T17:57:20+00:00
2026-08-28T17:57:20+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সরকার ভুল পথে গেলে শুধু বিএনপি নয়, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ: সারজিস
লক্ষ্মীপুর সংবাদদাতা
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম 
লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস।
সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি নয়, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৮ আগস্ট) সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে গিয়ে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, সরকারকে সঠিক পথে রাখতে এবং সরকারের যৌক্তিক সমালোচনা করতে ছায়া মন্ত্রিসভার মতো যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানান। কারণ সরকার সঠিক পথে না থাকলে এর ক্ষতি শুধু সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বিএনপির পাশাপাশি এনসিপি এবং দেশের সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন বিষয়ে যে ধরনের অগ্রাধিকার ও কার্যক্রম দেখা গিয়েছিল, বর্তমানে তার অনেক কিছুই আর আগের মতো নেই। বিশেষ করে মামলার তদন্ত ও আইসিটি-সংক্রান্ত কার্যক্রমের গতি কমেছে বলে দাবি করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, সরকারের ছয় মাসের সময়ে বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যর্থতা দেখা দিয়েছে, সেগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে তাঁর দল। সরকারের কর্মকাণ্ডে ঘাটতি থাকলে তা নিয়ে প্রশ্ন তোলা এবং যৌক্তিক সমালোচনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস আলম আরও বলেন, বিরোধী দল হিসেবে এনসিপি সংসদে, রাজপথে এবং সব জায়গায় সরকারের জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখবে। যেকোনো ব্যর্থতা, অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণের সামনে তুলে ধরে তারা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

তিনি বলেন, জনগণের স্বার্থে সরকারের ভালো কাজের প্রশংসা করার পাশাপাশি ভুল ও ব্যর্থতার সমালোচনা করাও জরুরি। দেশকে সঠিক পথে রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: