১৯ বছর পলাতক, অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ১৯ বছর ধরে পলাতক আসামি মো. মাসুদুল করিম

2026-08-26T11:30:45+00:00
2026-08-26T11:30:45+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
১৯ বছর পলাতক, অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৩০ এএম 
সংগৃহীত ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ১৯ বছর ধরে পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৩ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন পাঠানতলী এলাকার নাজমা ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে ৫৫ বছর বয়সী মাসুদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মাসুদুল করিম চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালে দায়ের করা অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আদালতের রায় ঘোষণার পর থেকেই মাসুদ পলাতক ছিলেন। দীর্ঘ ১৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করে নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আরও জানা যায়, মাসুদুল করিম ওরফে কিলার মাসুদ ‘পিচ্চি হান্নান’-এর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

র‍্যাব জানায়, ফরিদগঞ্জ থানার অধিযাচনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামির অবস্থান শনাক্তে কাজ শুরু করে র‍্যাব-৩। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর র‍্যাব-৭-এর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কিলার মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: