অজুতে ১২ লিটার নয়, মাত্র ১ লিটার! যুক্তরাজ্যের পরামর্শ ঘিরে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে পানি সাশ্রয়ে মুসলিমদের অজুর সময় কম পানি ব্যবহার এবং এশীয় সম্প্রদায়কে চাল ধোয়ার সময় পানির অপচয় কমানোর পরামর্শ দেওয়া

2026-08-23T18:36:34+00:00
2026-08-23T18:36:34+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
অজুতে ১২ লিটার নয়, মাত্র ১ লিটার! যুক্তরাজ্যের পরামর্শ ঘিরে আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম 
অজুর সময় পানি ব্যবহারের ছবি । ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে পানি সাশ্রয়ে মুসলিমদের অজুর সময় কম পানি ব্যবহার এবং এশীয় সম্প্রদায়কে চাল ধোয়ার সময় পানির অপচয় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির পানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফওয়াট-এর অর্থায়নে পরিচালিত একটি পাইলট প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

‘ওয়াটার এফিসিয়েন্সি ইন ফেইথ অ্যান্ড ডাইভার্স কমিউনিটিজ’ নামের কর্মসূচির অংশ হিসেবে কেমব্রিজে স্থানীয় মুসলিমদের নামাজের আগে অজুতে এক লিটার পানি ব্যবহারে উৎসাহিত করা হয়। প্রকল্পে সাউথ স্টাফোর্ডশায়ার ওয়াটার, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিভিনিটি অনুষদ ও কেমব্রিজ সেন্ট্রাল মসজিদসহ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়।

অফওয়াটের তথ্য অনুযায়ী, অনেকে অজুর সময় কল ছেড়ে রাখায় প্রতিবার প্রায় ১২ লিটার পর্যন্ত পানি ব্যবহার করেন। এক লিটারের বোতল ব্যবহার করে অজু করলে একজন ব্যক্তি দিনে প্রায় ৫৫ লিটার পানি সাশ্রয় করতে পারেন বলে প্রকল্পে ধারণা দেওয়া হয়েছে। কেমব্রিজের ওই উদ্যোগে প্রতিদিন প্রায় ৫ হাজার ৯০০ লিটার পানি সাশ্রয় হয়েছে বলেও জানানো হয়েছে।

ইসলামিক টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে পানি সাশ্রয়ের বার্তা প্রচারের পরামর্শও দেওয়া হয়। তবে প্রকল্প সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, কোনোভাবেই যেন এমন ধারণা তৈরি না হয় যে পানি অপচয়ের জন্য মুসলিমদের অন্যদের তুলনায় বেশি দায়ী করা হচ্ছে।

একই কর্মসূচির আওতায় এশীয় সম্প্রদায়কে রান্নার আগে চাল ধোয়ার সময় পানির অপচয় কমানোর কৌশল শেখানো হয়েছে। এ উদ্যোগে ২০১৪ সালের মাস্টারশেফ বিজয়ী শেফ পিং কুম্বসকে যুক্ত করা হয়।

এক ভিডিওতে তিনি বলেন, অনেকে পরিষ্কার পানি না আসা পর্যন্ত চাল পাঁচ থেকে সাতবার ধুয়ে থাকেন। তবে তিনি নিজে চাল মাত্র দুবার ধোয়ার কথা জানান।

তবে পানি সাশ্রয়ের এই উদ্যোগ নিয়ে সমালোচনাও হয়েছে। সমালোচকদের দাবি, সাধারণ মানুষকে পানি ব্যবহারে সতর্ক করার পাশাপাশি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উচিত পুরোনো ও লিকেজযুক্ত পাইপলাইন মেরামতে বেশি গুরুত্ব দেওয়া।

গ্রিনপিস ইউকের এক গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসে পাইপলাইনের লিকেজের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ পানি অপচয় হচ্ছে। সমালোচকদের মতে, এই অপচয় বন্ধ করতে কার্যকর অবকাঠামোগত পদক্ষেপ নেওয়া জরুরি।

ক্যাবিনেট অফিসের শ্যাডো মিনিস্টার মাইক উডও সরকারি অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, পানি অপচয় কমানো ভালো উদ্যোগ হলেও করদাতাদের অর্থ ব্যয় করে মানুষের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা পরিবর্তনের চেষ্টা নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক।

অন্যদিকে অফওয়াট জানিয়েছে, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে সবাইকে পানি ব্যবহারে আরও সচেতন করতেই বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ও দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পাইলট প্রকল্পটি চালানো হয়েছিল। এটি ২০২৫ সালের এপ্রিলে শেষ হয় এবং কাউকে কোনো বাধ্যবাধকতার মধ্যে ফেলা বা ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করা হয়নি।

এদিকে পানি ব্যবহারে সাধারণ মানুষকে আরও সচেতন করতে গত জুনে যুক্তরাজ্য সরকার ৭৫ মিলিয়ন পাউন্ডের ‘লেটস সেভ ওয়াটার’ প্রচারাভিযানও শুরু করেছে।

সূত্র: মিডল ইস্ট আই


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: