হুমকি-চাঁদাবাজির অভিযোগ, রায়গঞ্জে চালকল মালিকদের মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে চালকল মালিকদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।রবিবার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ

2026-08-23T16:17:44+00:00
2026-08-23T16:17:44+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হুমকি-চাঁদাবাজির অভিযোগ, রায়গঞ্জে চালকল মালিকদের মানববন্ধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:১৭ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে চালকল মালিকদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ চাউল কল মালিক সমবায় সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন মিল মালিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়গঞ্জের চালকল মালিকদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে তাদের ভয়ভীতি দেখানো ও চাঁদা দাবির অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে মিল মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন চালকল মালিকরা। এতে এস এম সোহাগ সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে মিল মালিকদের ভয়ভীতি প্রদর্শন, উৎকোচ দাবি এবং বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ আনা হয়।

স্মারকলিপিতে বলা হয়, রায়গঞ্জের মিল মালিকরা সরকারি নির্দেশনা অনুযায়ী চাল সরবরাহের পাশাপাশি নিয়মিত লাইসেন্স নবায়ন ও সরকারি রাজস্ব পরিশোধ করে আসছেন। এরপরও তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে চালকল মালিকদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মো. মোতালেব, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, চাউল কল মালিক ওমর ফারুক পান্না ও কামরুল ইসলাম বাবলুসহ অনেকে।

কর্মসূচি শেষে স্মারকলিপির অনুলিপি খাদ্য অধিদপ্তর, সিরাজগঞ্জের পুলিশ সুপার, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব-১২ ও রায়গঞ্জ থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দেওয়া হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: