পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরী

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু জেরী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়

2026-08-23T12:56:10+00:00
2026-08-23T12:56:10+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজনীতি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরী
ভোরের ডাক রিপোর্ট
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু জেরী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, সাচিং প্রু জেরী ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সাচিং প্রু জেরী, ডাকনাম জেরী। ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম স্বর্গীয় অংশৈপ্রু চৌধুরী এবং মায়ের নাম স্বর্গীয় আবাঈ প্রু চৌধুরানী। তাঁর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: