ঢাকার জার্মান দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জার্মানি।
শুক্রবার (২১ আগস্ট) এক বার্তায় জার্মান দূতাবাস জানায়, রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জার্মান সরকার।
বার্তায় নতুন দায়িত্বে রাষ্ট্রপতির সাফল্য কামনা করা হয়।
একই সঙ্গে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি।
জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে, এমন প্রত্যাশা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে।