বন্যার পর আবার শুরু এইচএসসি-আলিম পরীক্ষা, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক

শিক্ষা

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। একই

2026-08-20T12:01:10+00:00
2026-08-20T12:01:10+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিক্ষা
বন্যার পর আবার শুরু এইচএসসি-আলিম পরীক্ষা, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০১ পিএম 
সংগৃহীত ছবি

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। একই দিনে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষাও। সংশোধিত সময়সূচি অনুযায়ী, দুই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।

সংশোধিত সূচি অনুযায়ী, ২২ আগস্ট অনুষ্ঠিত হবে আইসিটি পরীক্ষা। ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

এরপর ২৯ ও ৩১ আগস্ট ভূগোল এবং আরবি ও পালির প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ও ৫ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার শেষ ধাপে ৭ সেপ্টেম্বর অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্রের পরীক্ষা হবে। একই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে বসতে হবে।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যা ও প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতির কারণে গত ৮ জুলাই থেকে এসব পরীক্ষা স্থগিত ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংশোধিত সূচিতে আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষাও নতুন সূচিতে শুরু হয়েছে। মোট ১১টি বিষয়ের পরীক্ষা এই সূচির আওতায় রয়েছে। আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে শুরু হওয়া এই কার্যক্রম শেষ হবে ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে।

দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনই উত্তরপত্র জেলা পোস্ট অফিসের মাধ্যমে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া আলিম পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর আগামী ২৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার কার্যক্রম দ্রুত শেষ করে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: