সেবা প্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক

2026-08-18T18:17:24+00:00
2026-08-18T18:17:24+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেবা প্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ সিএমপি কমিশনারের
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম 
সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়ার সিএমপি সম্মেলন কক্ষে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য শোনার সময় তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানে পুলিশকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নগরবাসী বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পুলিশি সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। সিএমপি কমিশনার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনা দেন।

এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ‘ওপেন হাউজ ডে’ আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: