শাজাহানপুরে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান ট্রি, ওয়ান চাইল্ড’ কর্মসূচির আওতায় বগুড়ার শাজাহানপুর

2026-08-18T17:59:23+00:00
2026-08-18T18:04:08+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শাজাহানপুরে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৬:০৪ পিএম
শাজাহানপুরে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান ট্রি, ওয়ান চাইল্ড’ কর্মসূচির আওতায় বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোকসেদুর রহমান আকন্দের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহিগ্রাম-কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, চোপিনগর বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, বিএনপি নেতা রেজাউল, ফারুক, মিলন, ফেরদৌস ও মনোয়ার হোসেন; উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ভেটু, কালাম, শহিদুল, ফারুক ও নুরু; আব্দুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে মেহগনি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কামারপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোকসেদুর রহমান বলেন, “পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন গাছের প্রতি যত্নশীল হয় এবং পরিবেশ রক্ষায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয়রা পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: