মাদকমুক্ত সমাজ গড়তে রামগড়ে পুলিশের র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

খাগড়াছড়ি সংবাদদাতা

সারাদেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ করেছে পুলিশ।‘মাদক থেকে দূরে

2026-08-16T18:10:11+00:00
2026-08-16T18:10:11+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
মাদকমুক্ত সমাজ গড়তে রামগড়ে পুলিশের র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ
খাগড়াছড়ি সংবাদদাতা
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:১০ পিএম 
সংগৃহীত ছবি
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ করেছে পুলিশ।

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে রবিবার (১৬ আগস্ট) সকালে রামগড় থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমের উদ্যোগ ও তত্ত্বাবধানে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

সকাল ১১টার দিকে রামগড় পুলিশ বক্সের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন। তিনি মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, রামগড় থানার ওসি মো. নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: