বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বড় দুঃসংবাদ, ‘সমাধানে লাগতে পারে ২ বছর’

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট এক বছরেও পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ

2026-08-16T16:29:07+00:00
2026-08-16T16:29:07+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বড় দুঃসংবাদ, ‘সমাধানে লাগতে পারে ২ বছর’
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম 
প্রতীকী ছবি
বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট এক বছরেও পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংকট কাটাতে সর্বনিম্ন দুই বছর সময় লাগতে পারে।

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট অতীত থেকে পাওয়া। ছয় মাস বা এক বছরের মধ্যে এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়। তবে সরকার দ্রুততম সময়ে সংকট মোকাবিলায় কাজ করছে এবং এ বিষয়ে কোনো সময় নষ্ট করা হচ্ছে না।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের (অনশোর স্টোরেজ) সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ চূড়ান্ত করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

বিদ্যুৎ খাতের সমস্যা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও সঞ্চালন ব্যবস্থা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিভিন্ন পরিসংখ্যানে দেখানো তথ্যের চেয়েও দুর্বল বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাসভিত্তিক বিদ্যুৎ এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ—সবকিছুকেই গুরুত্ব দেওয়া হবে।

আমীর খসরু বলেন, জ্বালানির এই সমন্বিত মিশ্রণের বিষয়টি মোটামুটি নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: