কোটি ডলারের ৩ চিত্রকর্ম চুরি, ৫ মাস পর মিলল ইতালিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইতালিতে জাদুঘর থেকে চুরি হয়ে যাওয়া ১ কোটি ডলারের বেশি মূল্যের তিনটি দুর্লভ চিত্রকর্ম উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধার হওয়া

2026-08-15T19:51:37+00:00
2026-08-15T19:51:37+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
কোটি ডলারের ৩ চিত্রকর্ম চুরি, ৫ মাস পর মিলল ইতালিতে
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম 
উদ্ধার করা চিত্রকর্ম। ছবি: এএফপি
ইতালিতে জাদুঘর থেকে চুরি হয়ে যাওয়া ১ কোটি ডলারের বেশি মূল্যের তিনটি দুর্লভ চিত্রকর্ম উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধার হওয়া শিল্পকর্মগুলোর মধ্যে ফরাসি শিল্পী পল সেজান, পিয়ের-অগুস্ত রেনোয়া ও অঁরি মাতিসের আঁকা ছবি রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ মার্চ উত্তর ইতালির পারমা শহরের কাছে ফন্ডাজিওনে মাগনানি রোকা জাদুঘর থেকে চিত্রকর্ম তিনটি চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা দুই ব্যক্তি জানালা দিয়ে জাদুঘরে প্রবেশ করে দেয়াল থেকে ছবিগুলো খুলে নেয়। বাইরে থাকা এক সহযোগীর কাছে সেগুলো হস্তান্তরের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

পুলিশ জানিয়েছে, পুরো চুরির ঘটনা তিন মিনিটেরও কম সময়ে ঘটে। এ সময় জাদুঘরের অ্যালার্ম বেজে উঠলেও চোরেরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার ইতালির পুলিশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা ইউনিট জানায়, পারমার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে। এক শতাব্দীরও বেশি পুরোনো এসব শিল্পকর্ম চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত বলে ধারণা করছে তদন্তকারীরা।

পারমার পুলিশপ্রধান আন্দ্রেয়া পালিয়ারো জানান, এ ঘটনায় নয়জন মলদোভান নাগরিকের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের মধ্যে পাঁচজন সরাসরি চুরিতে অংশ নিয়েছিল বলে পুলিশের ধারণা।

এদিকে একই সময়ে ব্রাজিলেও অঁরি মাতিসের আঁকা দুটি চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে চুরি হওয়া ওই দুই ছবির আনুমানিক মূল্য ২ লাখ ডলার। সাও বের্নার্দো দো কাম্পোর একটি সম্পত্তি থেকে সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার করা চিত্রকর্ম দুটি পরে যে লাইব্রেরি থেকে চুরি হয়েছিল, সেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: