ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক

2026-08-12T16:40:32+00:00
2026-08-12T16:40:32+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম 
এম এ সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্রে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ওই ঋণ অনুমোদন করা হয়। পরে প্রতিষ্ঠানের কর্মচারীদের মাধ্যমে ঋণের টাকা উত্তোলন করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।

মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী এবং ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুরসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে। এর মধ্যে এ পর্যন্ত ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, বুধবার এম এ সবুর আদালতে সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

পিপি আরও বলেন, মামলার অভিযোগপত্র দাখিলের তথ্য গোপন করে এম এ সবুর হাইকোর্ট থেকে আগাম জামিনের আদেশ নিয়েছিলেন। অথচ এরই মধ্যে মামলায় অভিযোগ গঠন হয়ে বিচারকাজ শুরু হয়েছে।

এর আগে গত ১৭ মে হাইকোর্টের একটি বেঞ্চ এম এ সবুরকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই আদেশের পর গত ৯ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

দুদকের দাবি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার সময় মামলার অভিযোগপত্র দাখিল হয়নি বলে তথ্য উপস্থাপন করা হয়েছিল। তবে এর আগেই গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: