
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শাহজাদা মিনহাজ (মাই টিভি), মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (মুহোনা টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) ও রনি দেব।
সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এই সংগঠন গঠনের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে আগামী তিন মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।