
বুধবার (১২ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গত ১১ আগস্ট মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এফডিএমএন সদস্য কলিমুল্লাহ (২৫) ও শিরাজুল মোস্তফা (২৪)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনই কক্সবাজারের উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরে তাদের কাছ থেকে ৩৯ হাজার ৯২৪ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৯ হাজার ৯২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর তাদের পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।