দেড় বছর ধরে গোপন ছিল সোহানা সাবার বিয়ের খবর!

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী সোহানা সাবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে এসেছে। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে

2026-08-11T17:30:09+00:00
2026-08-11T17:30:09+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বিনোদন
দেড় বছর ধরে গোপন ছিল সোহানা সাবার বিয়ের খবর!
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম 
সংগৃহীত ছবি
অভিনেত্রী সোহানা সাবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে এসেছে। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি জানান এই অভিনেত্রী।

সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তবে বিয়ে বা স্বামীর সঙ্গে সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তারা ভালো আছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

সাবার এই বক্তব্যের পরই তার বিয়ের খবরটি সামনে আসে। তবে কবে বিয়ে করেছেন কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। নতুন সংসারে ভালো আছেন—এটুকুই জানিয়েছেন।

এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে বিয়ে হয়েছিল সোহানা সাবার। ভালোবাসার সেই দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান রয়েছে। প্রায় এক দশকের সংসারের পর ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর একমাত্র সন্তানকে ঘিরেই নিজের জীবন এগিয়ে নেন এই অভিনেত্রী।

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা সোহানা সাবা পরবর্তী সময়ে বড় পর্দায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অভিনেত্রী ও নির্মাতা কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। তবে মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’।

এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন সোহানা সাবা। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও আলাদা পরিচিতি পান তিনি।

দেশের চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় সিনেমাতেও অভিনয় করেছেন সোহানা সাবা। সেখানে ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় দেখা গেছে তাকে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তুলনামূলকভাবে সংযত থাকা সোহানা সাবা এবারও বিয়ের বিস্তারিত প্রকাশ না করে শুধু নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: