প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, সম্পর্ক নিয়ে আশাবাদ

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে

2026-08-10T15:16:09+00:00
2026-08-10T15:16:09+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, সম্পর্ক নিয়ে আশাবাদ
অনলাইন ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে এবং পুরো বিষয়টি তার কাছে ইতিবাচক মনে হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এ বৈঠকে দুই দেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হলেও তার কাছে মনে হয়নি যে এটি প্রথমবারের দেখা। প্রধানমন্ত্রীকে অত্যন্ত ভালো ও বিনয়ী বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো এবং ভালো সম্পর্ক বজায় রাখাই মূল বিষয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

দীনেশ ত্রিবেদীর ভাষায়, দুই দেশের সম্পর্ক ভালো হলে সেটি উভয় পক্ষের জন্যই ‘উইন-উইন সিচুয়েশন’। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও প্রতিবেশীসুলভ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী দিনগুলো ভালো হবে বলে তিনি মনে করছেন। উভয় পক্ষকে বিভিন্ন ইস্যু সমাধানে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, এমন কোনো ইস্যু নেই, যা দুই পক্ষ বসে আলোচনা করলে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো রাখা বিশেষ গুরুত্বপূর্ণ-ভারতের প্রধানমন্ত্রীও তাকে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বলে জানান তিনি।

এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রথমবারের মতো সাক্ষাৎ হয়েছে বলে জানান দীনেশ ত্রিবেদী। এ জন্য দুই দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে, সীমান্ত হত্যা বন্ধ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘হবে হবে, সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে।’

দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে নিজের আস্থার কথাও জানান ভারতীয় হাইকমিশনার।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: