দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ, দুই মাসে বেড়েছে ৩ লাখ ৯ হাজার

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত

2026-08-09T15:22:06+00:00
2026-08-09T15:22:06+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
জাতীয়
দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ, দুই মাসে বেড়েছে ৩ লাখ ৯ হাজার
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:২২ পিএম 
রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ৩১ জুলাই পর্যন্ত দেশে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন।

এর আগে মে মাসে ভোটার তালিকা হালনাগাদের পর দেশে ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। সে হিসাবে দুই মাসের কিছু বেশি সময়ে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

ইসি সচিব জানান, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কিংবা কমিশন এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আচরণবিধির খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিব। তবে আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। সংশ্লিষ্ট নথি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম নিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, রোববার বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে এসে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম নেয়নি।

তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন প্রার্থীর জন্যই মনোনয়নপত্র নেওয়া হয়েছে। কোনো ধরনের ভুল-ত্রুটি এড়াতে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: