রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার না ছড়ানোর আহ্বান পুলিশের

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য-প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার

2026-08-07T20:32:11+00:00
2026-08-07T20:32:11+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার না ছড়ানোর আহ্বান পুলিশের
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৩২ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য-প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশের দাবি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি অন্যায় তদবিরে সাড়া না দেওয়ায় অসন্তুষ্ট একটি মহলও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া তথ্য প্রচার করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশ সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, অপপ্রচারে জড়িত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা, সরকারি দপ্তরে অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণও রয়েছে।

এ অবস্থায় জনগণকে গুজব, বিভ্রান্তিকর তথ্য বা উসকানিমূলক পোস্ট যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের আস্থা বজায় রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: