রাশিয়ার ভয়াবহ হামলায় কেঁপে উঠল কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারও প্রকম্পিত হয়েছে। হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন এলাকায় আগুন

2026-08-01T19:40:35+00:00
2026-08-01T19:40:35+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার ভয়াবহ হামলায় কেঁপে উঠল কিয়েভ
নিহত ৯, আহত ২৮
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম 
ফাইল ছবি
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারও প্রকম্পিত হয়েছে। হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জরুরি সেবাকর্মীরা অভিযান চালাচ্ছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে, আর ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১ আগস্ট) ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এই হামলাকে বেসামরিক স্থাপনার ওপর পরিকল্পিত আঘাত বলে অভিযোগ করেছে।

টেলিগ্রামে দেওয়া বার্তায় ক্লিচকো জানান, রুশ হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কতটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনজুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মতপার্থক্য যুদ্ধ পরিচালনায় নতুন করে চাপ সৃষ্টি করছে বলেও বিশ্লেষকদের ধারণা।

চলমান যুদ্ধের মধ্যে কিয়েভে এই প্রাণঘাতী হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: