শিগগিরই বাংলাদেশে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন ব্যবসায়ীরা। আগামী সপ্তাহেই একটি মার্কিন বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে বিভিন্ন খাতে বিনিয়োগের

2026-08-01T16:04:03+00:00
2026-08-01T16:04:03+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
শিগগিরই বাংলাদেশে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা
অনলাইন ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন ব্যবসায়ীরা। আগামী সপ্তাহেই একটি মার্কিন বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং আগামী সপ্তাহে সফররত প্রতিনিধি দল সম্ভাব্য বিনিয়োগযোগ্য খাতগুলো পরিদর্শন ও মূল্যায়ন করবে।

এর আগে শুক্রবার সার্জিও গোর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। তাঁর সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: