র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

অনলাইন ডেস্ক

জাতীয়

আওয়ামী লীগ সরকারের আমলে কথিত গুম ও নির্যাতনের অভিযোগের তদন্ত-সংশ্লিষ্ট বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত

2026-08-01T15:07:23+00:00
2026-08-01T15:07:23+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা
অনলাইন ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম 
সংগৃহীত ছবি
আওয়ামী লীগ সরকারের আমলে কথিত গুম ও নির্যাতনের অভিযোগের তদন্ত-সংশ্লিষ্ট বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রতিনিধিদল উত্তরার র‍্যাব-১ সদর দপ্তরে পৌঁছে টিএফআই সেলের বিভিন্ন কক্ষ ও স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। পরিদর্শনে প্রসিকিউশন টিমের সদস্য ও আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকারী দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা পরিদর্শনে অংশ নেন। আসামিপক্ষের আইনজীবীরাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুলাই র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের অনুমতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেন।

প্রসিকিউশনের আবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী মতাবলম্বী ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর কথিত গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন ও গুমের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে ঘটনাস্থলের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেই এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: