ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্থা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন শিবাঙ্গী জোশী

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে

2026-07-29T18:09:06+00:00
2026-07-29T18:09:06+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিনোদন
ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্থা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন শিবাঙ্গী জোশী
বিনোদন ডেস্ক
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:০৯ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে নিজের জীবনের সেই দুঃসহ স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অভিনেত্রীর দাবি, পরিবারের পরিচিত এক ব্যক্তি অভিনয়জীবনে ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ তুলে তাকে মানসিকভাবে প্রভাবিত করার পাশাপাশি অশালীন আচরণের চেষ্টা করেছিলেন।

সম্প্রতি ‘লক আপ ২’-এর একটি ‘সিক্রেট টাস্ক’-এ অংশ নিয়ে শিবাঙ্গী জানান, ছোটবেলায় পরিবারের পরিচিত এক ব্যক্তিকে তিনি ‘মামাজি’ বলে ডাকতেন। সেই ব্যক্তিই প্রথমে গাড়ি চালানো শেখানোর কথা বলে অস্বস্তিকর আচরণ করেন। বয়স কম থাকায় তখন বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি, তবে পরে তার আচরণে অস্বস্তি অনুভব করতে শুরু করেন।

অভিনেত্রী আরও বলেন, এক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি অভিনয়জীবনে ঘনিষ্ঠ দৃশ্য করতে হবে—এমন কথা বলে তাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। পরে তাকে জড়িয়ে ধরারও চেষ্টা করা হয়। পরিস্থিতি বুঝতে পেরে তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে ধাক্কা মেরে ফেলে দেন বলেও অভিযোগ করেন শিবাঙ্গী।

শিবাঙ্গীর ভাষ্য, দীর্ঘদিন তিনি এই ঘটনা কাউকে বলতে পারেননি। পরে অভিনেতা রাম কাপুর ও হর্ষদ চোপড়া-র উৎসাহে বিষয়টি প্রকাশ্যে আনেন।

তিনি জানান, পরে পুরো ঘটনা বাবা-মাকে জানালে পরিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। শৈশবের ওই অভিজ্ঞতা তাকে দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছিল বলেও উল্লেখ করেন অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: