ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি জামায়াতের শীর্ষ

2026-07-29T12:43:23+00:00
2026-07-29T12:43:23+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

জামায়াতের প্রতিনিধিদলে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার এবং সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির দাবি, ৬৭ বছর বয়সী মো. সামসুল আলম অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। অবসরের পরও তিনি একটি নির্দিষ্ট কমিটির পদে দায়িত্ব পালন করেছেন।

জামায়াতের মতে, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিবের পদটি স্থানীয় সরকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করে। তাই এমন একজন কর্মকর্তার অধীনে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব নয়। এ কারণে দলটি চুক্তিভিত্তিক এই নিয়োগ অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে।

এই প্রেক্ষাপটেই নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


  বিষয়:   বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: