চুয়েটের নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ

2026-07-28T18:19:03+00:00
2026-07-28T18:19:03+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিক্ষা
চুয়েটের নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম
চুয়েট সংবাদদাতা
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:১৯ পিএম 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। মঙ্গলবার (২৮ জুলাই) পূর্বাহ্নে তিনি বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে যোগদান করেন।

যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়াসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস ও শাখা প্রধান এবং চুয়েট পরিবারের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, “আমরা সকলে মিলে প্রিয় চুয়েটকে অনেক দূর এগিয়ে নিতে চাই। চুয়েটকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আসুন, আমরা একটি সুন্দর চুয়েট পরিবার হিসেবে একসঙ্গে এগিয়ে যাই এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখি।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম মঙ্গলবার পূর্বাহ্নে আনুষ্ঠানিকভাবে চুয়েটের ৭ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: