নতুন কুঁড়ির সমাপনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬'-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৬ জুলাই) বিকেল পৌনে

2026-07-27T17:33:54+00:00
2026-07-27T17:33:54+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জাতীয়
নতুন কুঁড়ির সমাপনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম 
নতুন কুঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬'-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে ফুটবল বিভাগের বালক ও বালিকা দলের দুটি ফাইনাল ম্যাচ এবং ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বালিকা ফুটবল বিভাগের ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন প্রধানমন্ত্রী। এ ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।

এ ছাড়া বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও উপভোগ করবেন তিনি। পরে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নতুন কুঁড়ি স্পোর্টসের থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাসহ বিভিন্ন আয়োজন উপভোগ করবেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুরুতে স্বাগত বক্তব্য দেন একই মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন এবং বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (১২ থেকে ১৪ বছর বয়সী) আটটি ডিসিপ্লিনে অংশ নেয়।

পরবর্তীতে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্বের আয়োজন করা হয়। বিভিন্ন ইভেন্টে প্রতিভার স্বাক্ষর রাখা খেলোয়াড়দের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সরকারের মূল লক্ষ্য হলো শিশুদের খেলাধুলায় আগ্রহী করে মাঠমুখী করা।


  বিষয়:   নতুন কুঁড়ি স্পোর্টস  তারেক রহমান  আর্মি স্টেডিয়াম  খুদে ক্রীড়াবিদ  বিকেএসপি  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: