জিহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনো পথ নেই: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, হিজবুল্লাহকে সমর্থন এবং লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা তেহরানের গুরুত্বপূর্ণ কৌশলগত দায়িত্ব। একই সঙ্গে

2026-07-27T15:34:28+00:00
2026-07-27T15:34:28+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জিহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনো পথ নেই: মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, হিজবুল্লাহকে সমর্থন এবং লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা তেহরানের গুরুত্বপূর্ণ কৌশলগত দায়িত্ব। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে কোনো সমঝোতার আগে লেবাননের ওপর ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান নিঃশর্তভাবে বন্ধ করতে হবে।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন খামেনি।

তিনি বলেন, ‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনো পথ নেই।’ তিনি হিজবুল্লাহর ধৈর্য, আত্মত্যাগ এবং প্রতিরোধের ভূমিকাকে প্রশংসা করে সংগঠনটিকে সংগ্রামের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

খামেনির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। তিনি দক্ষিণ লেবাননের জনগণের ধৈর্যের প্রশংসা করেন এবং সাবেক হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহসহ নিহত কমান্ডারদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি হিজবুল্লাহকে একটি সাধারণ সংগঠন থেকে মুসলিম বিশ্বের গর্বে পরিণত হওয়ার কৃতিত্বও তুলে ধরেন।

এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ইরান-সমর্থিত হিজবুল্লাহর অস্ত্র নিরস্ত্রীকরণ, লেবাননের সেনাবাহিনীর জন্য মার্কিন সহায়তা এবং দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


  বিষয়:   মোজতবা খামেনি  হিজবুল্লাহ  লেবানন  ইসরায়েল  যুক্তরাষ্ট্র  জিহাদ  যুদ্ধবিরতি 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: