হরমুজ প্রণালীতে আরও কঠোর ইরান, ৬ জাহাজ আটকালো নতুন করে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর দক্ষিণাংশে অনুমোদিত নৌপথ এড়িয়ে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ রুট ব্যবহার করে পারাপারের চেষ্টা করায় ছয়টি জাহাজকে থামিয়েছে ইরানের ইসলামিক

2026-07-27T14:39:58+00:00
2026-07-27T14:39:58+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে আরও কঠোর ইরান, ৬ জাহাজ আটকালো নতুন করে
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:৩৯ পিএম 
প্রতীকী ছবি
হরমুজ প্রণালীর দক্ষিণাংশে অনুমোদিত নৌপথ এড়িয়ে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ রুট ব্যবহার করে পারাপারের চেষ্টা করায় ছয়টি জাহাজকে থামিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি, সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়। এ ঘটনায় একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে বলেও জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।

হরমুজ প্রণালীর দক্ষিণাংশে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা (AIS) বন্ধ রেখে অনুমোদিত পথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করায় ছয়টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। সোমবার (২৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে জাহাজগুলোকে থামিয়ে দেয়। পরে সেগুলোকে নির্ধারিত রুট ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়। ইরানের দাবি, অভিযানের সময় একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয় এবং বাকি জাহাজগুলো পারস্য উপসাগরের দিকে ফিরে যায়।

আইআরআইবির বরাতে এক ইরানি কর্মকর্তা জানান, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো ঝুঁকিপূর্ণ ওই পথে প্রবেশের চেষ্টা করেছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি এবং যুক্তরাষ্ট্রও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে শনিবারও আইআরজিসি জানায়, সতর্কতামূলক গুলি ছোড়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজকে থামানো হয়েছিল।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরান কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আল জাজিরা, এএফপি, আইআরআইবি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: