হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, মাইনে আঘাতের দাবি ইরানি সংবাদমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির দাবি, নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার

2026-07-26T20:48:37+00:00
2026-07-26T20:48:37+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, মাইনে আঘাতের দাবি ইরানি সংবাদমাধ্যমের
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির দাবি, নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার পর একটি নৌমাইনে আঘাত করলে ট্যাংকারটিতে এ বিস্ফোরণ ঘটে।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অনুমোদিত নৌপথ ছেড়ে যাওয়ার পর জাহাজটি মাইনের সঙ্গে ধাক্কা খায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। দেশটির সামরিক বাহিনীর নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার পরই জাহাজটি নৌমাইনে আঘাত করে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম।

তাসনিমের ভাষ্য অনুযায়ী, এর আগেও ইরান একাধিকবার সতর্ক করে জানিয়েছিল, নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়া জাহাজগুলোকে সম্ভাব্য পরিণতির দায় নিজেরাই বহন করবে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজ আটক ও হামলার ঘটনার পর এক বিবৃতিতে জানায়, প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে এবং নির্ধারিত নৌপথ অনুসরণ বাধ্যতামূলক।

তবে ট্যাংকারটির পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের কোনো তথ্য বা বিস্ফোরণের কারণ স্বাধীনভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা বা জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: