স্থগিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পুনঃনিবন্ধনের আহ্বান

অনলাইন ডেস্ক

শিক্ষা

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের পুনরায় নিবন্ধনের আহ্বান জানিয়েছে আন্ত শিক্ষা

2026-07-26T15:53:44+00:00
2026-07-26T15:53:44+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিক্ষা
স্থগিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পুনঃনিবন্ধনের আহ্বান
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম 
ফাইল ছবি
বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের পুনরায় নিবন্ধনের আহ্বান জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে পুনঃনিবন্ধন সম্পন্ন করতে হবে।

আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

একই কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও স্থগিত করা হয়।

এসব স্থগিত পরীক্ষায় অংশ নিতে আগ্রহী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে পুনঃনিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। তবে ২৯ জুলাইয়ের পর পুনঃনিবন্ধনের সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: