আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নম্বর কূর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী মিডিয়া সম্পাদক ও রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মমিন মিল্লাত।
একই সঙ্গে তাকে ৩ নম্বর কূর্শা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বও দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, মমিন মিল্লাত দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন এবং নতুন সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কূর্শা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়নকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে।