সেপ্টেম্বরে নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ

2026-07-25T18:05:08+00:00
2026-07-25T18:05:08+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জাতীয়
সেপ্টেম্বরে নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম 
সংগৃহীত ছবি
আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন আহ্বানের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় সাবেক রাষ্ট্রপতির মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো মন্তব্য নয়।’

চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, মামলাগুলো মিথ্যা প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে এক্সট্রা কিলিং শূন্যের কোঠায় রয়েছে। তবে কোনো বড় রাজনৈতিক নেতা হলেও ধর্ষণের মতো গুরুতর মামলাগুলো প্রত্যাহার করা হবে না।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।

তবে মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।



  বিষয়:   মো. আসাদুজ্জামান  আইনমন্ত্রী  নতুন রাষ্ট্রপতি  রাষ্ট্রপতি নির্বাচন  সংবিধান 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: