দাপ্তরিক কাজ বঙ্গভবনে, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সংসদ ভবনের স্পিকারের বাসভবনে অবস্থান করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এক আলাপকালে তিনি

2026-07-25T17:51:55+00:00
2026-07-25T17:51:55+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
দাপ্তরিক কাজ বঙ্গভবনে, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম 
ফাইল ছবি
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সংসদ ভবনের স্পিকারের বাসভবনে অবস্থান করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এক আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর আশপাশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

শুক্রবার মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।

পরে দুপুর সাড়ে ১২টায় তিনি শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।


  বিষয়:   হাফিজ উদ্দিন আহমদ  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি  বঙ্গভবন  স্পিকারের বাসভবন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: