জুলাইকে অস্বীকার করে দেশ এগোবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন জুলাই অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক

2026-07-25T17:31:11+00:00
2026-07-25T17:31:11+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
জুলাইকে অস্বীকার করে দেশ এগোবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
অনলাইন ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম 
সংগৃহীত ছবি
প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন জুলাই অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জুলাইকে অবহেলা বা অস্বীকার করে দেশের অগ্রগতি সম্ভব নয় ।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর রাওয়া হেলমেট হলে ‘ফিরে দেখা জুলাই অভ্যুত্থান-২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়া।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধিপত্যবাদের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে জুলাই অভ্যুত্থান অগ্রণী ভূমিকা পালন করেছে। এই আন্দোলনের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনী দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জুলাইকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে দেশের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ড. শামছুল ইসলাম বলেন, মেজর সিনহা হত্যা এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: