ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চরম আবহাওয়া পরিস্থিতির মুখে স্পেনের কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায়

2026-07-25T14:18:46+00:00
2026-07-25T14:18:46+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
চরম আবহাওয়া পরিস্থিতির মুখে স্পেনের কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং নাগরিকদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্পেনের রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশের বনাঞ্চলে এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সান মার্তিন ও ভিয়া দেল প্রাদো এলাকা থেকে শুরু হওয়া একাধিক আগুন একত্রিত হয়ে প্রায় ৫০ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়েছে। 

পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় শুক্রবার (২৪ জুলাই) স্পেন সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো কেবল দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ইতিমধ্যে এলাকাগুলো থেকে ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আবাসন সংকটের কারণে তাদের অনেকে স্কুল ও জিমনেশিয়ামের মেঝেতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাহায্য চেয়েছেন। এর জবাবে গ্রিস দুটি অগ্নিনির্বাপণ বিমান পাঠানোর সম্মতি দিয়েছে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, জরুরি অবস্থার ফলে অতিরিক্ত অর্থ বরাদ্দসহ সামরিক বাহিনীর দুর্যোগ মোকাবিলা ইউনিটের সহায়তায় উদ্ধার তৎপরতা জোরদার করা হচ্ছে।

এদিকে পর্যটকদের আগমন কমে যাওয়ায় স্পেনে প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত রেস্তোরাঁ ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে স্বস্তির খবর হলো—এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


  বিষয়:   স্পেন  জরুরি অবস্থা জারি  দাবানল 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: