বিশ্বশান্তির বার্তায় বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বিশ্বজুড়ে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সহাবস্থানের সংস্কৃতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। কূটনৈতিক

2026-07-25T12:11:48+00:00
2026-07-25T12:48:34+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
বিশ্বশান্তির বার্তায় বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১২:৪৮ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সহাবস্থানের সংস্কৃতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। কূটনৈতিক অঙ্গনে এ ঘটনাকে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার বার্তা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৪ ‍জুলাই) সাধারণ পরিষদের এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়।

প্রস্তাবটি উপস্থাপনকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তুলতে অব্যাহত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি দৃঢ় অঙ্গীকার অপরিহার্য।

তিনি প্রস্তাবটি নিয়ে গঠনমূলক সম্পৃক্ততা ও ব্যাপক সমর্থনের জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

বাংলাদেশের উদ্যোগে ১৯৯৯ সালে প্রথম গৃহীত এ প্রস্তাবটি গত প্রায় আড়াই দশক ধরে জাতিসংঘে ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ এজেন্ডা এগিয়ে নেওয়ার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করে আসছে। বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, সংহতি ও অহিংসার মূল্যবোধকে সমুন্নত রাখার পাশাপাশি এটি সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


  বিষয়:   জাতিসংঘ  সাধারণ পরিষদ  বাংলাদেশ 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: