বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, “তারা আমেরিকান কোম্পানি অ্যামাজনের গোয়েন্দা ডেটা সেন্টার ভবনে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। প্রতিষ্ঠানটি শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীকে গোয়েন্দা সহায়তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”
তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন কিংবা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বুধবারও ওই ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি।
সূত্র: আল-জাজিরা