রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ৫টায় স্পিকারের সংবাদ সম্মেলন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ

2026-07-24T16:57:04+00:00
2026-07-24T16:57:04+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ৫টায় স্পিকারের সংবাদ সম্মেলন
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি উপস্থিত থেকে রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়াসহ সার্বিক বিষয়ে বক্তব্য দেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।




  বিষয়:   রাষ্ট্রপতির পদত্যাগ  স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  সংবাদ সম্মেলন  জাতীয় সংসদ 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: