রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে

2026-07-24T16:43:18+00:00
2026-07-24T16:43:18+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগসংক্রান্ত বিষয়েই তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

গত দুই দিন ধরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।

মুখপাত্র আরও জানান, থাইল্যান্ড সফর শেষে স্পিকার দেশে ফেরার পর রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

এরই মধ্যে নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ কার্যকর হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।


  বিষয়:   রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিন  স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  পদত্যাগ  সংবাদ সম্মেলন  জাতীয় সংসদ 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: