২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। দীর্ঘ সেই পোস্টে হতাশা ও কষ্টের পাশাপাশি সতীর্থদের জন্য গর্ব, সমর্থকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। দীর্ঘ সেই পোস্টে হতাশা ও কষ্টের পাশাপাশি সতীর্থদের প্রতি গর্ব, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিশ্বকাপের সোনালি ট্রফি জিততে না পারার আক্ষেপ প্রকাশ করে লিসান্দ্রো লিখেছেন, যে ট্রফি সবাই দেশে নিয়ে যেতে চেয়েছিল, সেটি না পারার কষ্ট হৃদয়ে থেকে যাবে। তবে জাতীয় দলের জার্সি, সতীর্থ, কোচিং স্টাফ, কর্মকর্তা, চিকিৎসক দল, কিটম্যানসহ পুরো দলের প্রতিটি সদস্যের জন্য তিনি গর্বিত।
আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি জাতি হিসেবে এই ঐক্য যেন সবসময় অটুট থাকে। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি তাদের প্রাপ্য সম্মান দিয়েছেন।
লিসান্দ্রো আরও বলেন, একটি ম্যাচের ফলাফল পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করে না। কঠিন পরিস্থিতির মধ্যেও দল কখনো অজুহাত খোঁজেনি, বরং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজেছে। জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য সবসময় গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
সমালোচকদের উদ্দেশে বার্তার শেষ দিকে লিসান্দ্রো লেখেন, ‘মনে রেখো, সেরাদের পতনেই মাঝারিরা আনন্দ করে।’ পাশাপাশি আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট শেষ করেন তিনি।