যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, পরমাণু শক্তির পথে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জনের

2026-07-23T20:27:12+00:00
2026-07-23T20:58:14+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, পরমাণু শক্তির পথে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৮:৫৮ পিএম
ছবি: আরব নিউজ
সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জনের পথে এগোতে পারবে।

মার্কিন জ্বালানি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি আরবের প্রিন্স আবদুল আজিজ বিন সালমান একটি ‘দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তি’ এবং ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করেছেন।

চুক্তির ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের বেসামরিক পারমাণবিক অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরাসরি অংশ নেওয়ার আইনি সুযোগ পাবে।

তবে চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। ফলে এর কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র যখন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত রাখার জন্য চাপ দিচ্ছে, ঠিক সেই সময় সৌদির সঙ্গে এমন চুক্তি ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


  বিষয়:   সৌদি আরব  যুক্তরাষ্ট্র  পারমাণবিক চুক্তি  ইউরেনিয়াম সমৃদ্ধকরণ  পরমাণু শক্তি  মধ্যপ্রাচ্য 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: