বাকৃবিতে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর যাত্রা শুরু

বাকৃবি সংবাদদাতা

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত ‘সানরাইস’ প্রকল্পের আওতায় নির্মিত ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’-এর উদ্বোধন করা

2026-07-23T19:23:42+00:00
2026-07-23T19:40:46+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিক্ষা
বাকৃবিতে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর যাত্রা শুরু
বাকৃবি সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৭:৪০ পিএম
ছবি ভোরের ডাক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত ‘সানরাইস’ প্রকল্পের আওতায় নির্মিত ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষণাগারটির উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গবেষণাগারের উদ্বোধনের পর জাইকা-বাকৃবি ‘সানরাইস’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, নতুন এ গবেষণাগার চালুর মাধ্যমে উদ্ভিদ পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে কৃষি শিক্ষা, গবেষণা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: