জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য

2026-07-22T19:41:03+00:00
2026-07-22T19:41:03+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর ট্রাম্প মনে করছেন, ইনফান্তিনোর নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে ঐক্য তৈরির দক্ষতা জাতিসংঘের জন্য ইতিবাচক হতে পারে।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তি। মানুষের মধ্যে যোগাযোগ ও সেতুবন্ধ তৈরির ক্ষেত্রে তার বিশেষ সক্ষমতা রয়েছে বলেও মনে করেন ট্রাম্প।

২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির সময় থেকেই ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। গত বছর ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার প্রদান করেন। এরপর থেকেই তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইনফান্তিনো নিজে জাতিসংঘের মহাসচিব হওয়ার বিষয়ে আগ্রহী কি না, তা এখনো নিশ্চিত নয়। পাশাপাশি জাতিসংঘের এই শীর্ষ পদে আসীন হওয়ার প্রক্রিয়াটিও বেশ জটিল।

প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সুপারিশ পেতে হবে। এরপর সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একজনের ভেটো থাকলে প্রক্রিয়া আটকে যেতে পারে।

বর্তমানে ফিফার সভাপতি হিসেবে ইনফান্তিনোর বার্ষিক আয় প্রায় ৬০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে জাতিসংঘের মহাসচিবের বার্ষিক বেতন প্রায় ৪ লাখ ১৮ হাজার ডলার। ফলে জাতিসংঘের শীর্ষ পদে গেলে তাকে বড় ধরনের আর্থিক পার্থক্যের মুখোমুখি হতে হবে।

বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন মহাসচিব ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।



  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  জিয়ান্নি ইনফান্তিনো  জাতিসংঘ মহাসচিব  ফিফা  ২০২৬ বিশ্বকাপ  আন্তোনিও গুতেরেস 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: