এটাই আর্জেন্টিনা, এমন ফুটবলই দেখতে ভালোবাসি: রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার খেলার ধরন ও দলীয় মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দল হলেও

2026-07-19T21:30:49+00:00
2026-07-19T21:30:49+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
এটাই আর্জেন্টিনা, এমন ফুটবলই দেখতে ভালোবাসি: রোনালদিনহো
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার খেলার ধরন ও দলীয় মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দল হলেও লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার লড়াকু মনোভাব ও দলীয় ঐক্য তাকে মুগ্ধ করেছে।

আজ (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জিও গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘এটাই আর্জেন্টিনা। এই ধরনের ফুটবলই আমি দেখতে ভালোবাসি। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের নিবেদন সত্যিই অসাধারণ।’

আর্জেন্টিনার ঐতিহ্যগত লড়াইয়ের মানসিকতারও প্রশংসা করেন সাবেক এই তারকা। তার মতে, মেসি এখনও এমন একজন ফুটবলার, যিনি কঠিন মুহূর্তে দলের ভাগ্য বদলে দিতে পারেন।

রোনালদিনহো বলেন, ‘আর্জেন্টিনা সব সময়ই হৃদয় উজাড় করে খেলে। তাদের এই লড়াকু পরিচিতি অনেক পুরোনো। এবারও তারা একই মানসিকতা নিয়ে খেলছে। আর সেখানে আছে আমার বন্ধু মেসি, যে যেকোনো কঠিন পরিস্থিতির সমাধান বের করে দিতে পারে।’

শুধু মেসির ব্যক্তিগত সামর্থ্য নয়, পুরো দলের ঐক্য ও পারস্পরিক বোঝাপড়াকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘দলটির মধ্যে দারুণ বিনয় আছে। সবাই জানে কখন মেসিকে বল দিতে হবে এবং সবাই তার জন্য দৌড়ায়। তারা বিশ্বাস করে, মেসি ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। এই দলীয় সমন্বয় দেখতে সত্যিই ভালো লাগে।’

মেসি ও রোনালদিনহোর বন্ধুত্বের শুরু বার্সেলোনায়। মূল দলে অভিষেকের আগেই মেসির সঙ্গে পরিচয় হয়েছিল ব্রাজিলিয়ান তারকার। পরে চার মৌসুম একসঙ্গে খেলেন তারা এবং জেতেন পাঁচটি অফিসিয়াল শিরোপা, যার মধ্যে ২০০৫-০৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও রয়েছে। সেই সময়ের বন্ধুত্ব আজও অটুট রয়েছে।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় স্পেনের বিপক্ষে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবেন মেসি। ম্যাচের আগে সাবেক সতীর্থ রোনালদিনহোর এমন প্রশংসা আর্জেন্টাইন অধিনায়কের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।


  বিষয়:   রোনালদিনহো  লিওনেল মেসি  আর্জেন্টিনা  বিশ্বকাপ ফাইনাল  স্পেন  জিও গ্লোবো 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: