মেসিদের ফাইনাল একাদশে চমকের আভাস, দুই জায়গায় ধোঁয়াশা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা এখন সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের

2026-07-19T20:36:14+00:00
2026-07-19T20:36:14+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
মেসিদের ফাইনাল একাদশে চমকের আভাস, দুই জায়গায় ধোঁয়াশা
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা এখন সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে যাওয়া লিওনেল মেসিদের একাদশ এখনো চূড়ান্ত করেননি কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফাইনালের আগে দুটি পজিশন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবছেন বিশ্বকাপজয়ী কোচ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও নিজের পরিকল্পনা গোপন রেখেছেন স্কালোনি। তবে সেমিফাইনাল ও শেষ অনুশীলনের পারফরম্যান্স বিবেচনায় দুটি জায়গায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রক্ষণভাগের ডান দিক নিয়ে। পুরো বিশ্বকাপে এই পজিশনে নিয়মিত খেলেছেন নাহুয়েল মলিনা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের গোলটিও আসে তাঁর দিক ব্যবহার করেই।

অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নজর কাড়েন গঞ্জালো মন্টিয়েল। তাঁর কার্যকর পারফরম্যান্সের পর ফাইনালের একাদশে মলিনার পরিবর্তে মন্টিয়েলকে রাখার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছে আর্জেন্টাইন গণমাধ্যম।

মাঝমাঠের ডান পাশ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হুলিয়ানো সিমিওনেকে একাদশে রেখে রদ্রিগো ডি পলকে বেঞ্চে রেখেছিলেন স্কালোনি। তবে বদলি হিসেবে মাঠে নেমে ডি পল দলের খেলায় বড় প্রভাব ফেলেন।

বড় ম্যাচের অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা এবং দলের সঙ্গে বোঝাপড়ার কারণে স্পেনের বিপক্ষে ফাইনালে ডি পলের শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এদিকে শেষ অনুশীলনে জিওভানি লো সেলসোও কোচের নজরে ছিলেন। তবে শুরু থেকেই তাঁকে খেলানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে তাঁকে ব্যবহার করতে পারেন স্কালোনি।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; হুলিয়ানো সিমিওনে/রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।


  বিষয়:   আর্জেন্টিনা  লিওনেল মেসি  লিওনেল স্কালোনি  বিশ্বকাপ ফাইনাল  স্পেন  সম্ভাব্য একাদশ 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: