মধ্যপ্রাচ্যে নতুন ভ্রমণ সতর্কতা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির কয়েকটি দেশে সংঘাত, নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য হামলার

2026-07-18T14:19:04+00:00
2026-07-18T14:19:04+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে নতুন ভ্রমণ সতর্কতা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির কয়েকটি দেশে সংঘাত, নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

পাশাপাশি যারা ইতোমধ্যে ওই অঞ্চলে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক পরামর্শে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত সংবাদ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা মধ্যপ্রাচ্যে ভ্রমণ করছেন বা এ অঞ্চলের কোনো দেশ হয়ে অন্যত্র যাচ্ছেন, তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নিরাপত্তা সতর্কতাও দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ নতুন ভ্রমণ সতর্কতা জারি করা হলো। পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক হওয়ার পরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত করে তুলেছে।


  বিষয়:   মধ্যপ্রাচ্যে  যুক্তরাষ্ট্র  মার্কিন নাগরিক 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: