যেভাবে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপ ট্রফিটি একটি বিশেষভাবে তৈরি লুই ভিটঁ ট্রাঙ্কে করে নিউইয়র্ক-নিউজার্সির স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই ট্রফিটির

2026-07-18T13:03:47+00:00
2026-07-18T13:04:06+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
যেভাবে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি
ক্রীড়া ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:০৩ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১:০৪ পিএম
সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপ ট্রফিটি একটি বিশেষভাবে তৈরি লুই ভিটঁ ট্রাঙ্কে করে নিউইয়র্ক-নিউজার্সির স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই ট্রফিটির বহনকারী ট্রাঙ্ক ডিজাইনের দায়িত্ব আবারও পেয়েছে এই ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউজ। 

সাধারণত মূল বিশ্বকাপ ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখের ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। ট্রাঙ্কটির সামনের অংশে ‘ভিক্টরি’ ও ভিটঁ-কে নির্দেশ করে একটি সোনালি রঙের ‘ভি’ অক্ষর রয়েছে। 

এর সাথে ব্র্যান্ডটির সুপরিচিত মনোগ্রাম প্যাটার্ন এবং সোনা দিয়ে প্রলেপ দেওয়া পিতলের কর্নার প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে। ট্রাঙ্কটির ভেতরের অংশ বেইজ রঙের চামড়া দিয়ে মোড়ানো এবং এতে লুই ভিটঁ ও ফিফার মধ্যকার অংশীদারিত্বের স্মারক হিসেবে একটি বিশেষ প্যাচ যুক্ত করা হয়েছে। 

এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি এই কোম্পানিটি বিশ্বকাপ ট্রফির জন্য ট্রাঙ্ক ডিজাইন করল। 

এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও তারা ট্রাঙ্ক তৈরি করেছিল।


  বিষয়:   ফিফা বিশ্বকাপ ট্রফি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: