শাজাহানপুরের মাঝিড়া বন্দরে নেই পাবলিক টয়লেট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

শাজাহানপুর বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র মাঝিড়া বন্দরে এখনো কোনো পাবলিক টয়লেট না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী, যাত্রী,

2026-07-18T11:09:44+00:00
2026-07-18T11:09:44+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
শাজাহানপুরের মাঝিড়া বন্দরে নেই পাবলিক টয়লেট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
শাজাহানপুর বগুড়া সংবাদদাতা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:০৯ এএম 
সংগৃহীত ছবি
বগুড়ার শাজাহানপুর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র মাঝিড়া বন্দরে এখনো কোনো পাবলিক টয়লেট না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী, যাত্রী, নারী, শিশু ও সাধারণ মানুষ। দ্রুত একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন কাজে মাঝিড়া বন্দরে আসলেও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা না থাকায় অনেকেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বিশেষ করে নারী ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এ ছাড়া উন্মুক্ত স্থানে প্রয়োজন সারতে বাধ্য হওয়ায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, মাঝিড়া বন্দরে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে, পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

মাঝিড়া বন্দরের হুদা কাঁচ ঘর এন্ড থাই অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী মো. নাজমুল হুদা বলেন, মাঝিড়া বন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ কেনাকাটা ও বিভিন্ন প্রয়োজনে এখানে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে একটি পাবলিক টয়লেট না থাকায় নারী, পুরুষ, শিশু ও বয়স্ক সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা মানুষ এবং ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।

পথচারী আবুল হোসেন বলেন, জনসমাগমপূর্ণ এই এলাকায় কোনো পাবলিক টয়লেট না থাকায় ব্যবসায়ী, যাত্রী, নারী, শিশু ও সাধারণ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে নারীদের জন্য বিষয়টি আরও বেশি কষ্টকর। জরুরি প্রয়োজনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, অনেক সময় দূরদূরান্তে ছুটতে হয়। দ্রুত এখানে একটি টয়লেট নির্মাণের দাবি জানান তিনি।

এ বিষয়ে মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, পাবলিক টয়লেট নির্মাণের জন্য ইউএওর সাথে আলাপ হয়েছে। এখানে পাবলিক টয়লেট দরকার। দ্রুত সময়ে যেন বাস্তবায়ন করা যায় আমি সেটা জানিয়েছি।

শাজাহানপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সাহাবুল ইসলাম জানান, পাবলিক টয়লেটের চাহিদা দেওয়া আছে। অতিদ্রুত কাজ শুরু করা হবে।

শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহনাজ পারভীন বলেন, দীর্ঘসময় শৌচাগার ব্যবহার করতে না পারলে পেটের বিভিন্ন ধরনের সমস্যা যেমন গ্যাস, ক্ষুদামন্দা, কোস্ঠকাঠিন্ন, হজম জনিত সমস্যার কারণে ডাইরিয়া হতে পারে। এছাড়া মূত্রনালির সংক্রমণ, কিডনির সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান জানান, উপযুক্ত জায়গার অভাবে পাবলিক টয়লেট করা যায়নি। চেয়ারম্যানের সাথে কথা বলে একটা জায়গা বের করা গেলে টয়লেট বানিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: